Wednesday, April 17, 2024

সারাহ রিসোর্টে আফিকের সারাবেলা [Aafiq's Day out at Sarah Resort]

ঢাকা শহরে অফিস করতে করতে আমার আট বছরের ছেলে আফিক নাকি ভীষণ বোর হয়ে গেছে!

আট বছরের ছেলে কিভাবে অফিস করে!!!

আফিককে এই প্রশ্ন করতে সে খুব বিজ্ঞের মত উত্তর দিলো, শোন বাবা, কোথাও আমার নাম লিখতে গেলে পেশার ঘরে তুমি লিখে দাও ছাত্র। সুতরাং আমি যে স্কুলে যাই, কোচিংয়ে যাই-এটাই আমার চাকুরি

যাই হোক। আমাদের বোরিংনেস কাটানোর জন্য আমরা ঈদের জাস্ট পরের দিন গেলাম গাজীপুরের সারাহ রিসোর্টে। 


শুরুতে কিছুটা হতাশ হলাম। এত দামি রিসোর্টে ওয়েলকাম ড্রিংক্সটা কেন জানি ট্যাং ট্যাং মনে হল!

আফিক ভিতরে ঘুরে ঘুরে দেখা শুরু করল আর ভিডিও ব্লগিং করা শুরু করল। 

তবে ওদের কাস্টমার রিলেশনশিপে আরও উন্নতি করতে হবে। তারা অতি মাত্রায় প্রফেশনাল!!! যদিও আমরা চেক ইন টাইমের কিছুটা সময় আগেই পৌঁছেছিলাম কিন্তু তারা আমাদের জাস্ট দুপুর দুইটার (কাগুজে চেক ইন টাইম!) এক মিনিট আগেও রুম দিল না! এমনকি চেক ইনের আগে ভেজি (ভিতরে চলা ছোট গাড়ি) ব্যবহারও করেতে দিল না!! 


দাম তুলনায় বাচ্চাদের খেলার জায়গা আরও ভাল হওয়া উচিত ছিল। 

তবুও আফিক আর জায়ান (আমার বোনের ছেলে) খোলা জায়গাতে অনেক ছোটাছুটি করল। চৈত্রের গরমে হাটাহাটি করে  আমরা সবাই হাপিয়ে উঠলাম। সবাই মিলে অরেঞ্জ জুস খাবো বলে অর্ডার করলাম। কিন্তু দশ মিনিট যায়, পনেরো মিনিট যায়, জুস তো আর আসে না। আফিক বিরক্ত হয়ে বলল, কমলা মনে হয় সিলেট থেকে রওয়ানা দিছে তাই এত সময় লাগবে!

টানা পঞ্চাশ মিনিট  আমরা ধৈর্যের পরীক্ষা দিয়ে পাস করলাম! কিন্তু জুসের দাম দেখে মনে হল, জীবনের কিছু কিছু পরীক্ষায় পাশের চাইতে ফেল করা ভাল!!!


সবাই মিলে গোল হয়ে বসে আড্ডা দেবার জন্য জায়গাটা খারাপ না। বিকেলের বাতাসে লেকের পানিতে নৌকা ভ্রমণটা ছিল সত্যি আনন্দদায়ক। তবে ১৬ ফিট পানি শুনে আফিক বেশ টেনশনে ছিল। তবুও সে তার মাকে দিয়ে তার ইউটিউব ভিডিও শুট করে নিচ্ছিল। আসলে ছবি তোলার জন্য এক আদর্শ জায়গা এটা। 


আসলে মানুষের জীবনে টাকার চিন্তা কম করে সুন্দর স্মৃতি তৈরি করা বেশি জরুরি। আর আমরা এখানে সেটাই করলাম। 

[My eight-year-old son Aafiq is very bored while working in Dhaka city!

How does an eight-year-old boy work!!!

Aafiq asked this question and he answered very wisely, listen father, if you want to write my name somewhere, you should write student in the profession room. So I go to school, go to coaching - this is my profession!

whatever to kill our boringness, we went to Sarah Resort in Gazipur just the day after Eid.

I was a bit disappointed at first. I know why the welcome drink in such an expensive resort felt like Tang Tang!

Aafiq wandered around and started video blogging.

However, they need to improve their customer relations. They are extremely professional!!! Although we arrived a little before the check in time, they didn't give us a room even a minute before 2pm (check in time in paper!)! Not even allowed to use veggies before check in!!

Children's play area should have been better for the price.

Still Aafiq and Zayan (my sister's son) ran around in the open. We were all panting in the heat of Chaitra. I ordered orange juice together. But ten minutes pass, fifteen minutes pass, the juice doesn't come anymore. Aafiq said annoyed, Orange seems to have left from Sylhet so it will take so long!

We passed the endurance test for fifty minutes! But looking at the price of juice, it seems that it is better to fail than to pass some tests in life!!!

It's not a bad place to hang out. The boat ride on the lake water in the afternoon breeze was really enjoyable. However, after hearing 16 feet of water, Aafiq was quite tensed. Still, he was filming his YouTube videos with his mom. In fact, it is an ideal place for photography.

In fact, it is more important to create beautiful memories by reducing money worries in people's lives. And that's what we did here.]

2 comments:

  1. ভাল হয়েছে!!!...

    ReplyDelete
  2. একটা সময় সবাই ব্যস্ত জীবন থেকে ব্রেক নিয়ে শপিং মল/ ফ্যন্টাসি কিংডম এসব জায়গায় ঘুরতে যেতো।
    সময়ের সাথে এখন আমরা প্রকৃতির কাছে ছুটে যাই সময় কাটাতে।
    সময় মানুষকে বুঝতে শিখায়

    ReplyDelete