Tuesday, November 11, 2025

আনন্দধারা [Enjoying at a holiday night]

 হঠাৎ করে রাত দশটার সময় আফিক বলল, চলো বাবা, বাইরে থেকে ঘুরে আসি!

সাথে তার মা-ও গলা মেলালো, চলো, মুড়ি মাখা খেয়ে আসি!

যেমন ভাবনা তেমনি কাজ। বৃহস্পতিবার রাত, ছুটির দিনের রাত। এখনো মোহাম্মদপুরের রাস্তায় অনেক লোকের ভিড়। আমরা বাসা থেকে বের হয়ে আমাদের বাসার সামনে স্ট্রিট ফুড টেস্ট করা শুরু করে দিলাম। প্রথমে শম্পা মার্কেটের সামনে এক খালার ভ্যান থেকে পিঁয়াজু খেলাম। খেতে মন্দ না! তারপর সেখান থেকে খেলাম মুড়ি মাখা। এক প্লেটেই আমরা তিনজন খেলাম। এরপর খেলাম আমরা সেই স্কুল লাইফে খাওয়া চিনি মাখা কুড়মুড়ে ডেনিশ আর সাথে গরম ধোঁয়া ওঠা চা! আফিক সাথে আরো খেলো বাটার বন আর চুইংগাম! রাস্তায় লোকজন ছুটে যাচ্ছে, আসছে! আর আমরা টং দোকানে দাঁড়িয়ে মজা করে খেয়ে যাচ্ছি। আনন্দ করে খেয়ে যাচ্ছি আর এক দারুন স্মৃতি তৈরি করছি। 

এরপর আমরা বাসায় ফিরে এলাম। আর ফেরার সময় আমাদের মনে হচ্ছিল, আনন্দ মানেই যে ফাইভ স্টার হোটেল বা দামি কোথাও খেতে যাওয়া সেটা নয়, স্ট্রিট ফুডে পরিবার নিয়ে খাওয়ার যে আনন্দ, সেটা কোন অংশে ফাইভ স্টার এর খাওয়ার আনন্দের চেয়ে কম নয়!

[Suddenly at 10 pm, Aafiq said, "Come on, Dad, let's go outside!"

His mother also joined in, "Come on, let's eat muri makha!"

As thought, so did the action. Thursday night, a holiday night. There were still many people on the streets of Mohammadpur. We left the house and started testing street food in front of our house. First, we ate Piazzo from an aunt's van in front of Shampa Market. It was not bad to eat! Then we ate muri makha from there. The three of us ate on one plate. Then we ate the sugar-coated crunchy Danish we ate in school life and hot steaming tea! Afiq also ate butter buns and chewing gum! People were running and coming on the street! And we were standing at the tong shop and eating happily. We were eating happily and creating a great memory.

Then we returned home. And on our way back, we felt that happiness doesn't mean going to a five-star hotel or eating somewhere expensive, but the joy of eating street food with your family is in no way less than the joy of eating at a five-star hotel!]

No comments:

Post a Comment